সুপ্রিম কোর্ট সচিবালয়ে নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ
শেখ আশফাকুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে আইন
মন্ত্রণালয়। এছাড়া এক অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব, দুজন উপসচিব ও দুজন সিনিয়র
সহকারী সচিবকে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত সচিব হলেন জেলা ও দায়রা জজ রুহুল আমীন, যুগ্ম সচিব বি এম তারিকুল কবির,
উপসচিব পঞ্চগড়ের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাফিজুল ইসলাম ও যুগ্ম জেলা ও
দায়রা জজ সুব্রত ঘোষ শুভ, সিনিয়র সহকারী সচিব মহসিনা হোসেন তুষি ও সাদিয়া আফরিন।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন আইন মন্ত্রণালয়ের উপসচিব এএফএম গোলজার রহমান।





