সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬, ২৬শে মাঘ, ১৪৩২

দুই দিনের মধ্যে ঢাকায় ১৪টি জনসভা করবেন তারেক রহমান

রাজধানীতে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী রবিবার ও সোমবার (৮ ও ৯ ফেব্রুয়ারি) এসব জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এই তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে বলা হয়, রোববার তিনি ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় এলাকায় জনসভায় অংশ নেবেন। প্রথমে তিনি ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে বেলা ২টায় বক্তব্য দেবেন। এরপর ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে একাদশে আড়াইটায়, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটের সামনে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনের বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় তিনি বক্তব্য রাখবেন।

অন্য দিন সোমবার, তিনি নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় এলাকায় মোট আটটির জনসভায় অংশ নেবেন। সকাল ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে বক্তব্য দেবেন। এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে, দুপুর ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে, বিকেলে ৪টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকেলে ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভাগুলো অনুষ্ঠিত হবে।

দলের একাধিক সূত্র জানায়, এসব জনসভায় তারেক রহমান দলের প্রতিশ্রুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ বাংলাদেশের পরিকল্পনা নিয়ে বক্তৃতা করবেন।

পোস্টটি শেয়ার করুন