রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬, ১৩ই বৈশাখ, ১৪৩৩

অভাবনীয় বিজয়ে বিএনপিকে ইতালি শুভেচ্ছা, সকল রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজের আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যাপক সফলতা ও স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ইতালি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরিত এক আনুষ্ঠানিক বার্তায় বাংলাদেশের এই নতুন রাজনৈতিক অর্জনকে স্বীকৃতি দেওয়া হয়।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি, এই শুভেচ্ছা প্রকাশ করে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে, বাংলাদেশে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিএনপির জয়কে স্বাগত জানিয়ে বার্তায় বলা হয়, “বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয় লাভের জন্য আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

ওই বার্তায় আরও বলা হয়, “আমরা বিশ্বাস করি, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হচ্ছে এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সকল রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য আমরা বাংলাদেশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

এছাড়াও, ইতালি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সঙ্গে চলমান ইতিবাচক সংলাপ অব্যাহত রাখার ও ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুসংহত করার ব্যাপারে গভীর আশাবাদ ব্যক্ত করা হয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

পোস্টটি শেয়ার করুন