শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ই ফাল্গুন, ১৪৩২

ধর্মব্যবসায়ীদের স্থান হবে না: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেইন (কায়কোবাদ) বলছেন, যারা ধর্মের নামে ব্যবসা করে, তাদের কোনো স্থান দেওয়া হবে না। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত ইসলামী বইমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথি বলেন, আল্লাহর আদেশ মানা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। জীবনে শান্তি চাইলে আল্লাহর হুকুমের উপর অবিচল থাকতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের অবদানের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সংস্থা ইসলামিক বই প্রকাশের মাধ্যমে মানুষকে ইসলাম সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ করে দিচ্ছে।

তিনি আরো বলেন, অতীতে যারা অন্যায়-অবিচার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যারা ইসলামের নাম নিয়ে অনৈতিক ব্যবসা করে, তাদের জন্য কোনো স্থান রাখা হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খানসহ অন্যান্য কর্মকর্তারা।

পোস্টটি শেয়ার করুন