মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক

সম্প্রতি বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রামে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কৃষক খলিলুর রহমানের পরিবার ব্যাপক ক্ষতি হয়েছে, তার সামগ্রিক সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়তা নিয়ে এগিয়ে আসেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে নিজের উদ্যোগে তিনি দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে নগদ অর্থ ও ঈদ উপহার তুলে দেন। এর মাধ্যমে তারা কিছুটা স্বস্তিতে ঈদ পালন করতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

শফিউল আলম সুমন বলেন, মানুষের জন্য মানুষের। যখন কেউ বিপদে পড়ে, তখন আমাদের সবাইকে তার পাশে দাঁড়ানো জরুরি। আমি এই মানবিক কাজে অংশগ্রহণ করে গর্ববোধ করছি। ঈদের আনন্দ সবাইকে ছুঁয়ে যাক, আমি সব সময় মানুষের সুখ-দুঃখের সঙ্গী থাকব ইনশাআল্লাহ।

এই সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্র বিষয়ক সম্পাদক সানাউল বাকিসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং এই ধরনের কার্যক্রম আরও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন