, ,

হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে যুক্তরাজ্যের নেতৃত্বে ৪০ দেশের জোট

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে

যুক্তরাজ্যের নেতৃত্বে ৪০টি দেশ একসঙ্গে উদ্যোগ নিয়েছে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক

ভার্চুয়াল বৈঠকে প্রণালিটি খুলে দেওয়ার সম্ভাব্য বিকল্প পথ নিয়ে বিস্তারিত আলোচনা

হয় বলে জানিয়েছে রয়টার্স।

বৈঠক শেষে অংশগ্রহণকারী দেশগুলো একটি যৌথ বিবৃতিতে সই করে, যেখানে অবিলম্বে ইরানকে

হরমুজ প্রণালির অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক

বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেয়

তারা।

এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ইরানের

তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রাখা ইরানের একটি

বেপরোয়া আচরণ, যা সরাসরি বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তাকে বাধাগ্রস্ত করছে।’

তার উদ্বোধনী বক্তব্যের পর বৈঠকের বাকি অংশ গোপনীয়ভাবে রুদ্ধদ্বার বৈঠকে অনুষ্ঠিত

হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকে অন্যতম পরাশক্তি

যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিত্ব দেখা যায়নি।

বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেলসহ গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন ব্যাহত হওয়ায়

বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা চাপে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দেশগুলো

কূটনৈতিক ও কৌশলগত চাপ বাড়ানোর চেষ্টা করছে।

পোস্টটি শেয়ার করুন