বুধবার, ২৭শে মে, ২০২৬, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন দলের

চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকটি অনুষ্ঠিত হবে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক

কার্যালয়ে।

শনিবার রাত সাড়ে ৮টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। তিনি বলেন,

“বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।”

এর আগে সর্বশেষ ৯ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন