রাজধানীর লালবাগ থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টা ২০ মিনিটের দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিরীন শারমিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে, এর মধ্যে লালবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার পরে তাকে কবে আদালতে উপস্থিত করা হবে, এই প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা এই বিষয়ে কাজ করছি; সময় লাগতে পারে।





