সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬, ৭ই বৈশাখ, ১৪৩৩

প্রয়াত সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ

সাবেক আইনমন্ত্রী ও টেকনোক্র্যাট আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ (৯১) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেলেই তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার ছেলে, ব্যারিস্টার মাহবুব শফিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তারা বলেন, শারীরিক পরিস্থিতি খারাপের কারণে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট টেকনোক্র্যাট মন্ত্রী। তার পাশাপাশি তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তার এই চলে যাওয়া দেশের আইনি অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি শেয়ার করুন