মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬, ৮ই বৈশাখ, ১৪৩৩

ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে এল ৫ হাজার টন জ্বালানি তেল

ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে রেল হেডের তেল ডিপোতে পৌঁছেছে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল। এই তথ্য নিশ্চিত করেন আজ রবিবার দুপুরে পার্বতীপুর রেল তেল ডিপোর মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির অফিসার। এর আগে শনিবার সন্ধ্যায় ভারতের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেলটি পার্বতীপুরের রেল হেড তেল ডিপোতে এসে পৌঁছায়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে প্রথমবারের মতো ডিজেল সরবরাহের পাম্পিং কার্যক্রম শুরু হয়। চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন এবং ১৮ এপ্রিল শনিবার ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছায়। এর আগে এই বছর মার্চ পর্যন্ত চারটি চালানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল সংগ্রহ করা হয়েছে। এই ডিজেল দেশের উত্তরাঞ্চলীয় পার্বতীপুরের রেলহেড ওয়েল ডিপো থেকে সরাসরি আরও তিনটি কোম্পানি—পদ্মা, মেঘনা ও যমুনা—এ সরবরাহ করা হয়। দুই দেশের চুক্তি অনুযায়ী, ভারত আগামী ১৫ বছর ধরে বাংলাদেশকে বছরে ২ থেকে ৩ লক্ষ টন জ্বালানি সরবরাহ করবে। চুক্তি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গে আমদানির পরিমাণ বাড়ানো হবে। বিপিসি জানায়, এই পাইপলাইনের মাধ্যমে বছরে ১০ লাখ মেট্রিক টনের বেশি তেল আমদানি সম্ভব, যা আগে রেল বা ওয়াগনের মাধ্যমে আসতে ৬ থেকে ৭ দিন সময় লাগত। এখন সরাসরি পাইপলাইন ব্যবহার করে সময়, খরচ ও শ্রমের খরচ অনেক কমে এসেছে।

পোস্টটি শেয়ার করুন