, ,

শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী যথাযথ

মর্যাদায় পালনের লক্ষ্যে সাত দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে দলটি।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ

সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর

রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

ঘোষিত এই কর্মসূচি আগামী ২৫ মে শুরু হয়ে ১ জুন পর্যন্ত চলমান থাকবে। সংবাদ সম্মেলনে

রিজভী জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে পবিত্র ঈদুল আজহা থাকায় কর্মসূচি পালনে কিছুটা

নমনীয়তা বজায় রাখা হয়েছে। পরিস্থিতির ওপর ভিত্তি করে ‘প্রয়োজনে কেউ এক-দুই দিন পরে

কর্মসূচি পালন করতে পারবেন’ বলেও তিনি উল্লেখ করেন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত

ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী

সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন