রবিবার, ২৪শে মে, ২০২৬, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নিরাপদ বাংলাদেশ গড়া পুলিশের অঙ্গীকার: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, দেশের আইনশৃঙ্খলা

উন্নয়নের জন্য পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। আমরা বগুড়াতে কমিউনিটি পুলিশের

সমাবেশ করলাম। এটা সারাদেশের ছড়িয়ে দেব। এর মাধ্যমে পুলিশ এবং জনতা সবাই মিলে

একটা নিরাপদ বাংলাদেশ গড়ব- এটাই আমাদের অঙ্গীকার।

শনিবার (২৩ মে) বগুড়ার আদমদীঘি থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে কমিউনিটি পুলিশিং,

বিট পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে সুধী সমাবেশে মুখ্য আলোচক

হিসেবে বক্তব্য দেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ

শাহজাহান, বগুড়ার স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানাসহ আরও অনেকে।

এর আগে আইজিপি নবনির্মিত আদমদিঘী থানা ভবন উদ্বোধন করেন।

পোস্টটি শেয়ার করুন