শুক্রবার, ৫ই জুন, ২০২৬, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

৩ হাজার টাকার জন্য মাকে হত্যা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ছাগল বিক্রির মাত্র ৩ হাজার টাকার কলহের জেরে মারুফা

বেগম (৬০) নামে এক গর্ভধারিণী মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার রোমহর্ষক

ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছয়া নেমে এসেছে। ঘটনার পর থেকে

অভিযুক্ত নেশাগ্রস্ত বড় ছেলে জুয়েল মিয়া (৪০) পলাতক রয়েছে।

গত বুধবার (৩ জুন) মধ্যরাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া এলাকায়

ঘরের মেঝে খুঁড়ে ওই বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে মারুফা বেগম নিখোঁজ ছিলেন। বুধবার (৩

জুন) তার ছোট ছেলে লাবিনের স্ত্রী ঘর গোছানোর সময় বিছানার তোশকের নিচে রক্ত এবং

মেঝেতে অস্বাভাবিক ফাটল দেখতে পান।

পরে পুলিশকে খবর দিলে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে,

প্রায় ৩০-৩৬ ঘণ্টা আগে ওই বৃদ্ধাকে ভারি কোনো বস্তু দিয়ে কপালে ও চোখে আঘাত করে

হত্যা করা হয়েছে। এ ঘটনায় ছোট ছেলে লাবিন ইসলাম বাদী হয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে থানায়

একটি হত্যা মামলা করেছেন।

পোস্টটি শেয়ার করুন