শনিবার, ৬ই জুন, ২০২৬, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান

চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান এবার এক কন্যাসন্তানের পিতা হয়েছেন। অভিনেত্রী

শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে তাদের পরিবারে নতুন অতিথির

আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবজাতকের

আগমনের এই শুভ সংবাদটি জানিয়ে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শুক্রবার বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে উল্লেখ করেন,

‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন

হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন,

তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও শুভানুধ্যায়ীদের

অভিনন্দনে ভাসছেন এই তারকা দম্পতি। অনেকেই নবজাতকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ

কামনা করে শুভকামনা জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন