রবিবার, ৭ই জুন, ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

টেলিভিশন উপস্থাপিকা হিসেবে দর্শকপ্রিয়তা পাওয়া দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ

হয়েছেন। শুক্রবার রাজধানীর বাংলামোটর এলাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের

ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দীপ্তির জীবনসঙ্গীর নাম মুশতাক ইবনে আইয়ুব। পেশায় একজন শিক্ষক ও গবেষক মুশতাক

ইবনে আইয়ুব বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড

বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।

উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি যুক্তরাজ্যের স্বনামধন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে

অনকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

বিয়ের খবরটি নিশ্চিত করে দীপ্তি চৌধুরী বলেন, “আজকে আমাদের আকদ হয়েছে। ভবিষ্যতে বড়

পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে, যেখানে সবাইকে আমন্ত্রণ জানাব। আমাদের

নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাইছি।” সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে

পড়ার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি।

পোস্টটি শেয়ার করুন