, ,

মাগুরায় নানা অনিয়মে সার বিক্রি, লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার

শত্রুজিতপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিসিআইসি সার ডিলারকে ১ লক্ষ টাকা

জরিমানা করা হয়। এ সময় মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান

তদারকি করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে শত্রুজিতপুর বাজারে মেসার্স সনজিত কুমার

সাহা নামক বিসিআইসি সারের দোকানে পরিদর্শনে গেলে নানা অনিয়ম পায়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা

কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মাগুরা জেলা

পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানান, টিএসপি সারের সরকার নির্ধারিত মূল্য

১৩৫০ টাকা বস্তা কিন্তু উক্ত প্রতিষ্ঠান বিক্রয় করেছেন ২২০০ টাকা প্রতি বস্তা।

এছাড়া ডিএপি সারের সরকার নির্ধারিত মূল্য ১০৫০ টাকা হলেও প্রতিষ্ঠানটি বিক্রয়

করেছেন ১৭০০ টাকা বস্তা। অতিরিক্ত দামে সার বিক্রি করলেও ভাউচার কিংবা রেজিস্ট্রারে

লিপিবদ্ধ করা হয়নি। দুজন কৃষকের সাথে ফোন করে কথা বলে জানা যায়, তাদের কাছ থেকে

অতিরিক্ত দাম নেয়া হলেও প্রতিষ্ঠানটি থেকে কোন ভাউচার প্রদান করা হয়নি। যা দেশের

কৃষি ও কৃষকদের সাথে ভয়াবহ প্রতারণা। প্রতি বছর সরকার কৃষকদের নিকট ন্যায্যমূল্যে

সার প্রদানের লক্ষ্যে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে কিন্তু এসমস্ত অসাধু

ব্যবসায়ীদের জন্য কৃষদের পকেট থেকে অতিরিক্ত টাকা চলে যায় সার বাবদ। কৃষি ও কৃষক

নিয়ে এমন প্রতারণামূলক অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫

ও ৪০ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়, এবং ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী

কৃষকদের সাথে প্রতারণামূলক কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

পোস্টটি শেয়ার করুন