, ,

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট হ্যাক করে লিখলো ‘চুরি করে জিতেছে’

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের রোমাঞ্চকর জয়

নিয়ে মাঠের বিতর্ক এবার গড়িয়েছে সাইবার দুনিয়ায়। রেফারিং নিয়ে তীব্র সমালোচনার

মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিশিয়াল ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক

হওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকাররা এএফএর অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে মেইল পাঠিয়ে

দাবি করেছে যে, আর্জেন্টিনা এই ম্যাচে ‘চুরি করে জিতেছে’।

আটলান্টায় অনুষ্ঠিত ওই হাইভোল্টেজ ম্যাচে মিসর ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তের

নাটকীয়তায় ৩-২ গোলের দুর্দান্ত জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং

তার দলের বিরুদ্ধে নগ্ন পক্ষপাতিত্বের অভিযোগ তোলে মিসর। ক্ষুব্ধ মিসরীয় ফুটবল

অ্যাসোসিয়েশন ফিফার কাছে রেফারিকে বিশ্বকাপ থেকে আজীবনের জন্য বহিষ্কারের

আনুষ্ঠানিক দাবি জানায়।

এর মধ্যেই আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’ একটি প্রতিবেদনে ফাঁস করে যে, এএফএর

অফিশিয়াল মেইল থেকে সাংবাদিকদের পাঠানো বার্তায় লেখা হয়েছে, এই ফলাফল আসলে

‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফসল’। বিতর্কিত ওই মেইলগুলোতে মিসরের ফুটবলারদের

পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করা হয়। সংবাদমাধ্যমটি অভ্যন্তরীণ সূত্রের বরাতে

জানায়, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার পেছনে জড়িত থাকতে পারে।

এএফএর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত একটি আনুষ্ঠানিক বিবৃতি

দিয়ে ড্যামেজ কন্ট্রোলে নামে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতিতে তারা

নিশ্চিত করে:

তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ই-মেইল পাঠানো হয়েছে,

যা দলের কেউ তৈরি করেনি এবং এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও নেই।

অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে বলে শঙ্কা প্রকাশ করে তারা জানায়, পুরো বিষয়টি খতিয়ে

দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় সাইবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।

সম্প্রতি ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যাতে কোনো

লিংক, ফাইল কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে—তা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে

বিনীত অনুরোধ করা হয়।

পোস্টটি শেয়ার করুন