মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬, ১৫ই বৈশাখ, ১৪৩৩

স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ তার সহধর্মিণী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। তিনি সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে করে বিমানবন্দর ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য আগেই নির্ধারিত ডাক্তারের শিডিউল অনুযায়ী আজ তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন। তিনি আরও বলেছেন, সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চলে যান তারা। তবে, তারা কতদিন সিঙ্গাপুরে থাকবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি শায়রুল কবির খান।

পোস্টটি শেয়ার করুন