মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬, ১৮ই ফাল্গুন, ১৪৩২

শিক্ষকদের দাবিতে ডা. প্রিয়াঙ্কার সমর্থন ও একাত্মতা প্রকাশ

শেরপুর-১ (সদর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়নের প্রত্যাশী ড্যাবের কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, আমি যদি সংসদে যেতে পারি, তাহলে শেরপুরের দেড় থেকে দুই লক্ষ বেকারের জন্য চাকরির ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, যদি আমাকে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে নারীর ক্ষমতায়নে বড় ধরনের অগ্রগতি ঘটবে। নারীরা যাতে শুধু ঘরে বসেই না থাকুক, তার জন্য তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে।

পোস্টটি শেয়ার করুন