, ,

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম জলি বেগম (৪০), তিনি উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সোনাপুরে ভাড়া বাসায় থাকতেন। সোমবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর নিহতের স্বামী রবিউল ইসলামকেও আটক করা হয়েছে। এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, কাঁচপুর ইউনিয়নের উত্তর সোনাপুরে আব্দুল আজিজের ভাড়াটিয়া হিসেবে থাকতেন রবিউল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দা। তবে সাম্প্রতিক দিনগুলোতে মানসিক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সোমবার সকালে বাড়ি ফাঁকা পেয়ে তার স্ত্রী জলি বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। স্থানীয়রা সেই খবর পেয়ে পুলিশে ফোন দেন। ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং রবিউল ইসলামকে আটক করে।

সলঙ্গা সূত্র জানায়, জলি আক্তার পাবনা জেলার আতাইকুলা থানার বনগ্রাম এলাকার আব্দুস সালামের মেয়ে। তিনি একই এলাকার আবির হকের ছেলে রবিউল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে উত্তর সোনাপুরের আব্দুল আজিজ মিয়ার বাড়িতে থাকতেন। স্থানীয়দের ধারণা, রবিউল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং এ কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সোনারগাঁ থানার এসআই মো. সুরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে। হত্যার কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

পোস্টটি শেয়ার করুন