বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬, ২১শে মাঘ, ১৪৩২

রাশিয়ায় ইউরেনিয়াম মজুত পাঠানোর প্রস্তাব ইরানের

রাশিয়ায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পাঠানোর বিষয়ে তেহরানের সম্ভাব্য আগ্রহের কথা রুশ

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে

জানানো হয় যে, সম্প্রতি মস্কোতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয়

নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানির এক বৈঠকে এই প্রস্তাবটি তুলে ধরা হয়েছে। এই

প্রস্তাবটিকে মূলত ২০১৫ সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ)-এর বিধানগুলোর

সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে লারিজানি রুশ প্রেসিডেন্টের কাছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দেন

এবং ‘পারমাণবিক সমঝোতার পথে একটি পদক্ষেপ হিসেবে এই ব্যবস্থার প্রতি ইরানের আগ্রহের

কথা’ সেখানে গুরুত্বের সাথে উল্লেখ করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনার মধ্যে এই

উদ্যোগের বিষয়টি সামনে এসেছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ

অস্থিরতা নিয়ে তেহরানকে নিয়মিত কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন