শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬, ২৪শে মাঘ, ১৪৩২

লালপুরে ২ প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

নাটোরের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী পরস্পরের বিরুদ্ধে হামলার

পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। এতে দুই পক্ষের অন্তত ১৩জন আহত হয়েছে বলে দাবি করা

হয়েছে। হামলার প্রতিবাদে তাৎক্ষণিক স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকরা বিক্ষোভ

মিছিল করে।

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু দাবি করেন, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে

কচুয়া বাজারে গণসংযোগ চলাকালে তাদের ওপর অতর্কিত হামলা চালায় ধানের শীষের সমর্থকরা।

এ সময় তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এতে তার ১০ সমর্থক আহত হন, যাদের মধ্যে ৭

জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, নাটোর ০১ আসনের বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলের প্রধান নির্বাচনী

এজেন্ট হারুনুর রশিদ পাপ্পু জানান, আরবাব ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কচুয়া নির্বাচনী

অফিসে তাদের কয়েকজন সমর্থক বসেছিল। এ সময় সালামপুর থেকে স্বতন্ত্র প্রার্থী তাইফুল

ইসলাম টিপুর এক থেকে দেড়শ সমর্থক কচুয়া বাজারে এসে মিছিল শুরু করে। মিছিলটি ধানের

শীষের অফিস অতিক্রম করার সময় হামলা চালিয়ে অফিস তছনছ করে। এ সময় ধানের শীষের

প্রার্থী ও তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। হামলায় ধানের শীষের তিন সমর্থক আহত

হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির

প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে

গিয়েছে। স্থানীয় জনগণ একজনকে আটকে রেখেছিল, তাকে পুলিশ আটক করে নিয়ে এসেছে। আটককৃত

ওই ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা

নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন