সোমবার, ৪ঠা মে, ২০২৬, ২১শে বৈশাখ, ১৪৩৩

চীন-বাংলাদেশের মধ্যে ২৪৮৬ কোটি টাকার নৌচুক্তি স্বাক্ষর

দেশের সমুদ্রপথে পণ্য পরিবহন সক্ষমতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজ সংস্থার আধুনিকীকরণে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘প্রকিউরমেন্ট অব নিউ ফোর ভ্যাসেলস’ প্রকল্পের জন্য চীন সরকারের সাথে একটি বড় আকারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে চারটি আধুনিক জাহাজ দেশটিতে আনা হবে, যা দেশের নৌপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। রোববার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন