শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬, ৫ই বৈশাখ, ১৪৩৩

কায়সার কামাল প্রতিমন্ত্রী হওয়ায় এলাকায় আনন্দের বন্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার খবরের পরে তার এলাকায় উৎসাহের ঢেউ বইছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই স্থানীয় সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা আশা করেছিলেন, তার প্রিয় নেতা এবার মন্ত্রিসভায় স্থান পাবেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেওয়ার তথ্য শুনে এলাকায় আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে, বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল বের হয়। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ে সম্পাদক কায়সার কামালের। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী গোলাম রব্বানীর থেকে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেন। ফলাফলে দেখা যায়, কায়সার কামাল তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭০,৮৯৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। এই বিজয় এলাকার মানুষের মধ্যে আনন্দ আর শুভকামনার ঢেউ তুলেছে।

পোস্টটি শেয়ার করুন