বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬, ৬ই ফাল্গুন, ১৪৩২

কায়সার কামাল প্রতিমন্ত্রী হয়ে এলাকায় উচ্ছ্বাসের বন্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়ানো সঙ্গেই পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে। তার এই সফলতা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও গর্বের সৃষ্টি করেছে।

নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই স্থানীয় সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মী, সমর্থকরা তার জন্য শুভকামনা ও অভিনন্দন জানাতে শুরু করেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথের খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, এরই ফলস্বরূপ এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এলাকাবাসী বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন এবং দোয়া পাঠের মাধ্যমে তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তার দীর্ঘ জীবন ও সফলতার জন্য প্রার্থনাও করা হয়।

উল্লেখ্য, এই নির্বাচনে ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক এবং ধানের শীষ প্রতীকের প্রতিদ্বন্দ্বী ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ১১ দলের জোটের প্রার্থী গোলাম রব্বানী। নির্বাচন ফলাফলে দেখা যায়, কায়সার কামাল বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন, যেখানে তিনি তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে মোট ৭০ হাজার ৮৯৫ ভোট বেশি পেয়েছেন। এই বিজয় এলাকায় নতুন গর্বের সঞ্চার করেছে এবং তাকে অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

পোস্টটি শেয়ার করুন