বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬, ৬ই ফাল্গুন, ১৪৩২

রাজবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা ও ব্যানার উত্তোলন

রাজবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের জেরা কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের সামনে একটি ব্যানার তারানো হয়েছে, যা অফিসের শুভ উদ্বোধনের জন্য লাগানো হয়। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শী ভ্যানচালক ইসমাইল হোসেন জানান, সকাল ১০টার দিকে তিনি তার ভ্যান দিয়ে কার্যালয়ের সামনে কিছু মালামাল তুলছিলেন। এই সময়, আনুমানিক ১৭-১৮ বছর বয়সী দুই যুবক সেখানে এসে দলীয় কার্যালয়ের পতাকা উত্তোলন করেন এবং একটি ব্যানার টানিয়ে রাখেন। এরপর তারা দ্রুত স্থান ত্যাগ করে।

সদ্য টানানো ব্যানারটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নামে। ব্যানারে লেখা রয়েছে, কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এবং এই ধারাবাহিকতায় আজকের অফিসের শুভ উদ্বোধন করা হলো।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকেই এই কার্যালয়ে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। প্রায় এক বছর ছয় মাস পরে হঠাৎ এই পতাকা উত্তোলন ও ব্যানার টানানোর ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ সম্পর্কে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, ‘‘আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের বিষয়টি জানতে পেরে থানার পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

পোস্টটি শেয়ার করুন