রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬, ৯ই ফাল্গুন, ১৪৩২

সরকারের লক্ষ্য মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সব ধরনের কার্যক্রম আরও শক্তিশালী করতে এবং এর পূর্ণ সক্ষমতা কাজে লাগানোর জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি মোংলা বন্দর পরিদর্শন শেষে এ কথা জানান।

মন্ত্রী বললেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে মোংলা বন্দরকে আরও কার্যকরভাবে ব্যবহার করার লক্ষ্য রয়েছে সরকারের। বিগত সরকারের সময়ে বন্দরে সম্পাদিত বিভিন্ন চুক্তি বাতিল হবে কি না, প্রশ্নের উত্তরে তিনি জানান, একে পর্যালোচনা করা হচ্ছে। দেশের স্বার্থে যদি প্রয়োজন হয়, তবে সেগুলো সংশোধন করে আবার চালু করা সম্ভব।

তিনি আরও বলেন, মোংলা বন্দরের গুরুত্ব জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উদ্যোগে এটিকে একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ সমুদ্রবন্দর হিসেবে পরিণত করা সম্ভব। বর্তমানে রেল ও নৌ যোগাযোগ চমৎকার থাকলেও, এগুলোকে আরও আধুনিক ও গতিশীল করার প্রয়োজন রয়েছে।

বিশেষ করে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই বন্দরকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে সরকার। অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

নৌপরিবহন মন্ত্রী জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যেই বন্দরের ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে, যাতে করে মোংলা বন্দরের কার্যক্ষমতা আরও বেশি উন্নত হয়।

পোস্টটি শেয়ার করুন