সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬, ১০ই ফাল্গুন, ১৪৩২

যুক্তরাষ্ট্রে ৬ লাখের বেশি নিশানের এসইউভি ফিরিয়ে নিচ্ছে ন্যাশনাল ট্রাফিক অ্যাডমিনিস্ট্রেশন

জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান যুক্তরাষ্ট্রে প্রায় ৬ লাখ ৪৩ হাজার ‘রৌগ’ মডেলের এসইউভি ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইঞ্জিন ও গিয়ারবক্সে ত্রুটি শনাক্তের পর। গত বৃহস্পতিবার ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টি নিশ্চিত করে জানায়, এই মডেলের কিছু গাড়িতে গুরুতর সমস্যা রয়েছে। সংস্থাটি বলেছে, ৩ লাখ ১৮ হাজার ৭৮১টি গাড়িতে থ্রোটল বডি গিয়ারে সমস্যা পাওয়া গেছে, যা গাড়ির চলাচল ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়াও, ৩ লাখ ২৩ হাজার ৯১৭টি গাড়িতে ইঞ্জিনের বিয়ারিং ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা গরম তেল বেরিয়ে অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, নিরাপত্তা ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট গাড়িগুলোর পরিদর্শন ও প্রয়োজনীয় মেরামত করানো হবে। এই পদক্ষেপের মাধ্যমে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে চায় গাড়ি নির্মাতা সংস্থাটি। সূত্র: রয়টার্স।

পোস্টটি শেয়ার করুন