আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) জনগণের সবল ও বিশ্বাসযোগ্য প্রচারমাধ্যম হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্মের মূল্যবোধ ও মূল্যচেতনা নির্মাণে বিটিভি, রেডিও ও সামাজিক মাধ্যমের ব্যবহার কেমন হওয়া উচিত, তা নিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রণালয়ের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে দেশের সামগ্রিক গণমাধ্যমের উন্নয়ন, সত্য ও বহুমুখী তথ্য প্রচার এবং সমাজের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময়ও করা হয়।





