শনিবার, ৭ই মার্চ, ২০২৬, ২২শে ফাল্গুন, ১৪৩২

স্পিকারকে অভিভাবক হিসেবে দেখেই এগিয়ে যাবে এমপিরা: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, ত্রয়োদশ সংসদের সদস্যরা খামখেয়ালি না করে স্পিকারকে তাদের অভিভাবক হিসেবে মান্য করে এগিয়ে যাবেন। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ দিক, যাতে সংসদ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়। শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালায় তিনি এই কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, এই কর্মশালার লক্ষ্য হলো দেশকে একটি কার্যকরী সংসদ উপহার দেওয়া। নবীন সংসদ সদস্যরা যাতে মানসিক চাপ না নিয়ে তাদের দায়িত্বে সম্পূর্ণ মনোযোগী হতে পারেন, সেজন্যই এই প্রশিক্ষণের আয়োজন।

তিনি আরও জানান, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন, তার প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।

এদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংসদে খারাপ সংস্কৃতি থেকে রেহাই পেতে চায়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। এ কারণেই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে প্রবেশ করবেন।

পোস্টটি শেয়ার করুন