রবিবার, ২৯শে মার্চ, ২০২৬, ১৫ই চৈত্র, ১৪৩২

লাইনচ্যুত হল দোলনচাঁপা এক্সপ্রেস

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের

একটি বগি লাইনচ্যুত হয়েছে। ১ নম্বর লাইনে এই দুর্ঘটনা ঘটার কারণে অন্যান্য

ট্রেনগুলো স্টেশনের ২ নম্বর লাইনে চলাচল করে স্বাভাবিক রয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা ১৩ মিনিটে সেতাবগঞ্জ রেলস্টেশনে এই ঘটনা ঘটে।

সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মজনুর রহমান জানান, পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলনচাঁপা

এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইনে প্রবেশের সময় ‘গ’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত

হয়। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীদের সেবার কথা বিবেচনায় রেখে যে বগিটি লাইনচ্যুত হয়েছে, সেটি

রেখে অন্যান্য বগি নিয়ে ট্রেনটি সান্তাহারে যাত্রা শুরু করবে।

দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান বলেন, সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা

এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইনে লাইনচ্যুত হয়েছে। তবে ২ নম্বর লাইনে অন্যান্য

ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে। সকালেই পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস ট্রেনটি সঠিক

সময় অনুযায়ী ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ ও দিনাজপুর স্টেশন অতিক্রম করে ঢাকা

অভিমুখে রওনা দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন