মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬, ১৭ই চৈত্র, ১৪৩২

নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রামের এক কৃষকের বাড়িতে সম্প্রতি অগ্নিকাণ্ড ঘটে। এতে সম্পূর্ণরূপে পুড়ে যায় বাড়ীটি ও কৃষকের সব সম্পদ। এতে তার পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্যোগে তাঁর পাশে দাঁড়ানোর জন্য যথাযথ মনোযোগ দেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন।

২১ মার্চ, শুক্রবার বিকেলে, তিনি নিজে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান এবং তাদেরকে নগদ অর্থ, ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেন। এর মাধ্যমে তারা কিছুটা স্বস্তি পান ও ঈদ উদযাপন করতে পারেন।

শফিউল আলম সুমন বলেন, মানুষ মানুষের জন্য। যখন কেউ বিপদে পড়ে, তখন আমাদের সকলেরই সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো উচিত। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে দাড়াতে আমি আমার নিজ উদ্যোগে এগেছি। আমি আশা করি এই ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সব মানুষের মধ্যে ঈদের আনন্দ আরো বেশি ছড়িয়ে পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্র বিষয়ক সম্পাদক সানাউল বাকিসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন