মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬, ১৭ই চৈত্র, ১৪৩২

ইরান যুদ্ধের পরিবর্তিত পরিস্থিতি আসছে সম্ভবত

ইরানের ছোট একটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন এক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপটি দখল করার হুঁশিয়ারি দিয়েছেন, কারণ এটি গুরুত্বপূর্ণ একটি তেল টার্মিনালের বাসস্থল। ‘খারগ’ নামে পরিচিত এই দ্বীপটি ইরানের অর্থনীতির একান্ত প্রভাবশালী কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে দেশের বেশিরভাগ অপরিশোধিত তেল রপ্তানি হয়। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পরিকল্পনা করছেন এবং খারগ দ্বীপটি কেবলমাত্র সামরিক শক্তির মাধ্যমেই নয়, অর্থনৈতিক অবকাঠামো নিয়ন্ত্রণের জন্যও গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ‘আমরা এই দ্বীপ দখল করতে পারি, আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে। এ জন্য বেশ কিছু সময়ের জন্য সেখানে অবস্থান করতে হতে পারে।’ তবে ট্রাম্প আরও বলেছেন, ‘আমরা খুব সহজেই এটি দখল করতে পারি, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভাল নয়।’ তবে তিনি এও জানিয়েছেন, এই ধরনের অভিযান সম্পন্ন না করলেও যুক্তরাষ্ট্রের বিকল্প অপশন তার কাছে খোলা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন