শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬, ২০শে চৈত্র, ১৪৩২

রামায়ণের টিজার প্রকাশ, রাম রূপে নজর কাড়লেন রণবীর

বলিউডের বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্বের টিজার প্রকাশের পর অভিনেতা

রণবীর কাপুর প্রশংসায় ভাসছেন। তবে ভারতে না হয়ে যুক্তরাষ্ট্রে টিজার উন্মোচন করায়

সামাজিক মাধ্যমে ক্ষোভও দেখা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ‘রামা গ্লিম্পস- এর টিজারে তুলে ধরা হয়েছে

রামের জীবনের বিভিন্ন মুহূর্তের ঝলক। কোন রকম সংলাপ বা গান ছাড়াই শুধুমাত্র

ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে তৈরি করা হয়েছে পুরো দৃশ্যপট।

প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই টিজারটির ভিএফএক্স কাজ দর্শকদের ব্যাপক প্রশংসা

কুড়িয়েছে।

তবে টিজার প্রকাশের আয়োজন নিয়ে প্রযোজনা সংস্থাকে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে

হয়েছে।

মুম্বাইয়ের ইন্ডিয়া গেটে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। পরে যুক্তরাষ্ট্রে একটি

বিশেষ আয়োজনে টিজারটি প্রকাশ করা হয়।

প্রায় ৪০০০ কোটি রুপি বাজেটের এই বৃহৎ প্রকল্পটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি।

চলচ্চিত্রটিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের

ভূমিকায় রবি দুবে, হনুমান হিসেবে সানি দেওল এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ।

ভারতের এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমাটি দুই পর্বে মুক্তি পাবে।

প্রথম অংশ মুক্তির পরিকল্পনা রয়েছে চলতি বছরের দীপাবলিতে, আর দ্বিতীয় অংশ আসবে

আগামী বছরের দীপাবলিতে।

পোস্টটি শেয়ার করুন