সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬, ২৩শে চৈত্র, ১৪৩২

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসায় থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার অবস্থার উন্নতি দেখে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে চিকিৎসকরা তার সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং বর্তমানে সীমিত পরিমাণে সবার সঙ্গে কথা বলতেও পারছেন। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান একা চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুর যান। সেখানে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির শীর্ষ নেতাদের দ্রুত সুস্থতা কামনা করছে দলের নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন