ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার (৪ এপ্রিল) ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে যান। সেখানে তারা পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে দুই নেতার আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আফজাল হোসেন খান পলাশ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন, এজন্য তিনি কৃতজ্ঞ। তিনি আরও জানান, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা মেনে, জনগণের সেবা, স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করবেন। তার মূল লক্ষ্য হলো ফরিদপুরে নাগরিক সেবা নিশ্চিত করা ও জেলার স্বচ্ছতা ফিরিয়ে আনা। আফজাল হোসেন খান পলাশ বলছেন, এই কার্যক্রম শুরু করেছেন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের মাধ্যমে। তিনি আরও উল্লেখ করেন, দুর্নীতিকে জিরো টলারেন্সে রাখা এবং মানবকল্যাণমুখী উন্নয়ন চালিয়ে যাওয়ার জন্য তাদের সবাই সহযোগিতা করবেন। এ সময় ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র নেতা মোঃ শামীম হোসেন, খন্দকার শামসুল আরেফিন সাগর, জাকির হোসেন নিশাত, আসিব আক্তার টনি, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, বিএনপি নেতা মামুনুর রশিদ বাবু, মুক্তার খান, শ্রম বিষয়ক সম্পাদক জহরুল ইসলাম সেন্টু, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন, মাহে আলম গোগা, সেলিম মাতুব্বর, মোহাম্মদ আলেব, মোহাম্মদ সুমন, শহিদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





