রবিবার, ৭ই জুন, ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

সংস্কৃতিমন্ত্রী: বিএনপি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি কোনওভাবেই প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি এ কথা বলেন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর রমনা পার্কের জারুল চত্বরে আয়োজিত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর বর্ষবরণ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে। মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলে গিয়েছিলেন, কোন প্রতিশোধ নয়, কোনো প্রতিহিংসা নেই। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রীও এই বিশ্বাস করেন। আমরা চাই একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ, যেখানে মতদ্বৈধতা থাকবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে। সব সময়ে আমাদের অঙ্গীকার, বাংলাদেশের অঙ্গীকার। ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও সুসংহত বাংলাদেশ গড়ার লক্ষ্য আমাদের। নববর্ষের এই সময়ে সারা শহর আনন্দে ভরপুর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পোস্টটি শেয়ার করুন