সোমবার, ১১ই মে, ২০২৬, ২৮শে বৈশাখ, ১৪৩৩

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ইংল্যান্ডের মাটিতে আয়োজিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে

সাম্প্রতিক সিরিজ শেষে ক্রিকেটাররা বর্তমানে বিশ্রামে থাকলেও, আগামী ১২ মে থেকে

বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। এবারের ঘোষিত দলে অভিজ্ঞদের পাশাপাশি তাজ

নেহারের মতো নতুন মুখ জায়গা পেয়েছেন, অন্যদিকে লঙ্কান সিরিজের দল থেকে বাদ পড়েছেন

শারমিন সুলতানা।

আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে শুরু হতে যাওয়া ১২ দলের এই লড়াইয়ে

বাংলাদেশকে কঠিন গ্রুপ ‘এ’-তে মোকাবিলা করতে হবে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী

হিসেবে রয়েছে শক্তিশালী ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং আসরের

রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে লড়বে ইংল্যান্ড,

ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১২ জুন এজবাস্টনে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও

শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে নবাগত

নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে গ্রুপ পর্বের বাকি

ম্যাচগুলোতে নিগার সুলতানা জ্যোতির দল যথাক্রমে ১৭, ২০, ২৫ ও ২৮ জুন মাঠে নামবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আশানুরূপ ফল না পেলেও বিশ্বমঞ্চে

ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

ঘোষিত বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার

(উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি,

স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন,

সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

পোস্টটি শেয়ার করুন