সোমবার, ২৫শে মে, ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি ‘আজই’ সম্পন্ন হতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

তেহরানের সাথে বিদ্যমান সংঘাত নিরসনে একটি সমঝোতা চুক্তি ‘আজই’ সম্পন্ন হতে পারে

বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বর্তমানে ভারত

সফরে থাকা রুবিও নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘গত রাতে কিংবা আজ

কোনো অগ্রগতির খবর আসতে পারে বলে আমরা ভেবেছিলাম। তবে এ নিয়ে এখনই বেশি কিছু বলা

ঠিক হবে না।‘ একই সঙ্গে তিনি ইসরাইলের আত্মরক্ষার বিষয়টিকে সমর্থন জানিয়ে উল্লেখ

করেন যে, ‘ইসরাইলের নিজের নিরাপত্তা রক্ষার অধিকার সবসময়ই আছে। যদি হিজবুল্লাহ

ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে বা হামলা চালায়, তাহলে জবাব দেওয়ার অধিকার তেল

আবিবের অবশ্যই রয়েছে।’

দিল্লি ত্যাগের প্রাক্কালে তিনি এই অভিমত ব্যক্ত করেন বলে আন্তর্জাতিক বার্তা

সংস্থা এএফপি জানিয়েছে। অন্যদিকে, ইরানের সাথে নতুন কোনো চুক্তির বিষয়ে মার্কিন

প্রশাসন কোনো প্রকার তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত রোববার (২৪ মে) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক বার্তায় ট্রাম্প

পরিষ্কার করেন যে, সংশ্লিষ্ট চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত ও প্রত্যয়িত না হওয়া

পর্যন্ত ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণ বলবৎ থাকবে। রাজনৈতিক বিশ্লেষকদের

মতে, শনিবারের তুলনায় ট্রাম্পের বর্তমান অবস্থান কিছুটা সংহত, যদিও তিনি ইতিপূর্বে

দাবি করেছিলেন যে চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

পোস্টটি শেয়ার করুন