, ,

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপন দেওয়ান

শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য

চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) তিনি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। আবেদনে

তিনি উল্লেখ করেন যে, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন প্রকার

শারীরিক জটিলতায় আক্রান্ত হয়েছেন, যার ফলে মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক কর্মকাণ্ড

ও অর্পিত দায়িত্ব পালন করা তাঁর জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে।

দীপেন দেওয়ান তাঁর পদত্যাগপত্রে আরও জানান, বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন

প্রকল্পসমূহ এবং প্রশাসনিক গতিশীলতা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেই মহতী

উদ্দেশ্যেই তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি

মনে করেন, অসুস্থ অবস্থায় পদে বহাল থাকা মন্ত্রণালয়ের কাজের ওপর নেতিবাচক প্রভাব

ফেলতে পারে। এ সকল বিষয় বিবেচনা করে তিনি পদত্যাগপত্রটি সদয় গ্রহণের জন্য

প্রধানমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানান।

সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমান দীপেন দেওয়ানের

এই পদত্যাগপত্রটি ইতোমধ্যেই গ্রহণ করেছেন। দীপেন দেওয়ানের এই পদত্যাগের ফলে

মন্ত্রিসভায় একটি পদ শূন্য হলো এবং ওই মন্ত্রণালয়ের দায়িত্বভার কার হাতে ন্যস্ত হবে

সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

পোস্টটি শেয়ার করুন