, ,

আলজেরিয়ায় এতিমখানায় অগ্নিকাণ্ডে নিহত ১১

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত

হয়েছেন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আরও কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার (১৬

জুলাই) দেশটির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সময় ভোরের

দিকে আলজেরিয়ার রাজধানীর পাশে অবস্থিত এতিমখানায় আগুন লেগে হতাহতের ওই ঘটনা ঘটেছে।

সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলেছে, রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় শহরতলী

মোহাম্মদিয়া জেলার এতিমখানায় ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের

কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

নিহতদের বয়স কত সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য না জানিয়ে সংস্থাটি বলেছে,

প্রাথমিক তথ্য অনুযায়ী আগুনে এতিমাখানায় ১১ জন মারা গেছেন।

অন্যদিকে, দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা বলেছে, আহতদের মধ্যে ১০ জন মাঝারি ও

গুরুতর দগ্ধ হয়েছেন। এ ছাড়া উদ্ধারকারী দল এতিমখানা থেকে পাঁচ প্রতিবন্ধী ব্যক্তিকে

উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

সংস্থাটি বলেছে, অগ্নিনির্বাপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে

ভুক্তভোগীদের পরিচয় ও বয়স প্রকাশ করা হয়নি এবং আগুন লাগার কারণও স্পষ্ট করা হয়নি।

গত কয়েক সপ্তাহ ধরে আলজেরিয়াজুড়ে তীব্র তাপদাহ চলছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ

সংস্থা এপিএস বলেছে, তীব্র গরমের মধ্যে গত ৮ জুলাই থেকে দেশজুড়ে ৯১৩টি

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; যা নিয়ন্ত্রণে কাজ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

পোস্টটি শেয়ার করুন