, ,

বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার এক গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি জানান, তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্যঝুঁকি থাকা অবস্থায়ও খালেদা জিয়ার চিকিৎসায় কোন অপ্রতুলতা যেন না থাকে, তার জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা সরকার ইতিমধ্যে প্রস্তুত।
তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া দেশের জন্য এক মহান অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের প্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তিতে তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব তৎপরতা চালানোর ও সার্বক্ষণিক সমন্বয়ে থাকার নির্দেশ দেন, যেন তার দ্রুত সুস্থতর হয় এবং দেশের স্বার্থে কাজ চালিয়ে যেতে পারেন।

পোস্টটি শেয়ার করুন