শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬, ১১ই বৈশাখ, ১৪৩৩

PUBG MOBILE-এর নতুন উদ্যোগ: ঢাকায় ‘পেসার হান্ট’ শুরু

গেমিং ও ক্রিকেটের এক অনন্য মেলবন্ধনে নতুন এক উদ্যোগ নিয়ে এসেছে PUBG MOBILE।

‘আগামীর Speed Star’ শিরোনামের এই অফলাইন আয়োজনের মাধ্যমে দেশের তরুণদের মধ্যে থেকে

দ্রুতগতির ফাস্ট বোলার খুঁজে বের করার লক্ষ্য নিয়েছে তারা।

বর্তমানে ই-স্পোর্টস দুনিয়ায় PUBG MOBILE বাংলাদেশের অন্যতম শক্তিশালী প্রতিনিধিত্ব

তৈরি করেছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের দলগুলো নিয়মিত অংশ নিয়ে বৈশ্বিক পরিসরে

বাংলাদেশের উপস্থিতি জানান দিচ্ছে। সেই ধারাবাহিকতায় গেমিং অভিজ্ঞতাকে আরও স্থানীয়

করতে সম্প্রতি ক্রিকেটার তাসকিন আহমেদ–এর কণ্ঠে বাংলা ভয়েজ প্যাক যুক্ত করা হয়েছে

গেমটিতে।

এবার সেই ভার্চুয়াল অভিজ্ঞতাকে বাস্তবের মাঠে নিয়ে আসতেই আয়োজন করা হয়েছে ‘Speed

Star’ প্রতিযোগিতা। ঢাকার তিনটি স্থানে অনুষ্ঠিত হতে যাওয়া এই তিন দিনব্যাপী আয়োজনে

অংশগ্রহণকারীরা নিজেদের বোলিং গতি ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। এর মধ্যে ২৩

এপ্রিল টিএসসি এবং ২৪ এপ্রিল ধানমন্ডি লেক এলাকায় আয়োজনের তথ্য জানা গেছে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিদিনের সর্বোচ্চ গতির বোলারকে দেওয়া হবে ট্রফি।

পাশাপাশি পুরো আয়োজনের মধ্যে যিনি সর্বোচ্চ গতি তুলতে পারবেন, তার জন্য থাকছে

আকর্ষণীয় গ্র্যান্ড প্রাইজ হিসেবে একটি স্মার্টফোন।

গেমিং কমিউনিটি ও ক্রিকেটপ্রেমীদের জন্য এই আয়োজন ভিন্নধর্মী এক অভিজ্ঞতা তৈরি করবে

বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে তরুণদের মধ্যে এটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে,

বিশেষ করে যারা গেমিং ও ক্রিকেট—দুই ক্ষেত্রেই নিজেদের প্রমাণ করতে আগ্রহী।

ইভেন্ট সম্পর্কিত বিস্তারিত সময়সূচি ও আপডেট জানতে PUBG MOBILE-এর অফিসিয়াল সামাজিক

যোগাযোগমাধ্যমগুলোতে নজর রাখতে বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন